বাংলাদেশের সহকারী কোচ হলেন পোথাস
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের নতুন সহকারী কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন দক্ষিণ আফ্রিকার সাবেক ব্যাটার নিক পোথাস। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের(বিসিবি) পক্ষ থেকে এ কথা জানানো হয়েছে। দুই বছরের চুক্তিতে বাংলাদেশের সহকারী কোচ হয়ে কাজ করবেন ৪৯ বছর বয়সী পোথাস। আগামী মাসে আয়ারল্যান্ড সফরে বাংলাদেশ দলের সাথে যোগ দিবেন তিনি। আইরিশদের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ হবে পোথাসের প্রথম অ্যাসাইনমেন্ট।
১১:৫৮ পিএম, ৬ এপ্রিল ২০২৩ বৃহস্পতিবার